Sunday, March 21, 2021

ভালো (TA) টিএ আর (FA) এফএ এনালাইসিস জানার পরও সফল না হবার কারন?

 TIPS

আপনে ভাল (TA) টিএ আর (FA) এফএ এনালাইসিস জানেন অথচ সফল হতে পারছেন না।

কারন কি?
★ আপনে পাবলিক সেন্টিমেন্ট বুঝেন না-এটা আপনের সফলতার বড় অন্তরায়।

ভাল করে লক্ষ্য করুন "পাবলিক কোন সেক্টরের নেগেটিভ পোস্ট দেখলে আপনের চোদ্দগুস্টি উদ্দার করবে" তখন সেই স্টক সেল করুন, টিএ, এফএ যত ভালোই থাকুক।
(মানে পাবলিক পেট ভরে খেয়েছে)
উদাহরন: বর্তমানে মেচ্যুয়াল ফান্ড।
অপরপিট (Opposition)
যে স্টক বাই করতে বললে পাবলিক ক্ষেপে যাবে আপনে কিনে বসে থাকেন, সময় বিনিয়োগ করুন।
মানে এটাই ক্রয় করার জন্য উৎকৃস্ট সময়, কালেকশান করুন।
এই ক্ষেপে যাওয়া পাবলিক ই বেশী দামে আপনের কাছ থেকে কিনে নিবে।
(মানে পাবলিকের হাতে নাই)
উদাহরন স্বরূপ:
বর্তমানে ব্যাঙ, টেক্স, ফিন
ধন্যবাদ
SHOHEL RANA

চাইলে মানতে পারেন, না মাওনলে ও সমস্যা নাই

TIPS 

আমাদের মার্কেটে স্মার্ট ট্রেডারের সংখ্যা ২% থেকে ৫%
★ যারা ট্রেড করে ভলিউমের সাথে দাম বেড়ে যাওয়া শেয়ারে
★ যারা মোমেন্টাম সিটুয়েশানের সাথে স্মার্ট মানির অস্তিত্ব লক্ষ্য করে ট্রেড করে।
★ আপনাকে সফলতা পেতে হলে অত্যান্ত নিস্টুর মানুষের একজন হতেই হবে।
★ যদি আপনাকে সফলতা পেতেই হয় তাহলে কিছু রুলস মানতেই হবে।

১) স্টপ লস মানতেই হবে। কথা শুনে নাই লাত্থি মেরে তালাক দিবেন
২) যেহেতু বাই হাই সেহেতু সেল হাই (পেইন নেয়ার ক্ষমতা থাকতে হবে)
৩) নেটিং করার সক্ষমতা থাকতে হবে।
৪) খারাপ পরিস্থিতিতে মানি মেনেজমেন্টের ক্ষমতা থাকতে হবে।
৫) শেয়ারটির হিস্টোরী সম্পর্কে ধরনা রাখতে হবে (মানে কোন রেঞ্জে কেমন লোড বা বাই হয়েছিল অর্থাৎ মামারা হাই রেঞ্জে আটকে থাকলে লোভ করা থেকে বিরত থাকুন) নিজের মনমত রেঞ্জে পাইলে সেল করে মামাদের মাল মামাদের হাতে ধরিয়ে দিবেন।) মামাদের ক্ষেপাতে যাবেন না।
আজকে এই পর্যন্তই থাক।
ধন্যবাদ SHOHEL RANA

নতুনদের জন্য

 

TIPS 

এই লেখাটা নতুনদের জন্য
অনেক দিন আগের লেখাঃ- (এক্সপার্টরা দূরে থাকেন।)
যারা সাধারন বিনিয়োগকারী তাদের জন্য আমার এই লেখাঃ
#আমাদের দেশে অভিনয় করতে করতে শিক্ষা লাভ করে অভিনেত্রী হয়। আর অন্য দেশে অভিনয় শিখে এসে অভিনেত্রী হয়।
রেজাল্টঃ ওনারা স্থায়ীত্ব পান, আর আমরা হারিয়ে যাই
#টিকে থাকতে হলে শেয়ার মার্কেট নিয়ে পড়া-লেখা করুন। লেখা পড়া আপনাকে লাভ করিয়ে দিবে না, কিন্তু আপনার পূঁজি ঠিক রাখার কৌশল বাতলে দিবে, আপনার মধ্যে মেচিওরিটি আনবে।
#আপনে আপনার কৌশল ঠিক করুন, এসেই আপনে সফলতা পাবেন , এমনটা ভাবার কোন কারন নাই। আপনি হাটা শিখার সময় যেমন বার বার আছাড় খেয়ে পড়ে যেতেন, আবার চেস্টা করতেন ঠিক তেমনি আপনে ব্যার্থ হবেন।
* ব্যার্থতা কেন হলো নিজেকে নিয়ে স্টাডি করুন, নোট করুন, আবার এপ্লাই করুন, ভুল একটি শিক্ষা, এই শিক্ষা থেকে ভুলের মাত্রা কমি আনতে পারলেই আপনে সফল।
আমরা কেউ ভুলের উর্ধে না।
#কিছুটা জানা শুনার পর আপনার কনফিডেন্স আসলো, আপনি কয়েকটি সফল ট্রেড ও করলেন এবং ভাল লাভ করলেন।
এই বিশ্বাসের কারনে আপনে ঝাঁপিয়ে পড়বেন না, এই ভুলটি আপনাকে শেষ করে দিতে যথেস্ট।
#আপনি যেহেতু কনফিডেন্ট তাই ছোট ছোট ঝুঁকি নিয়ে শুরু করুন, ধারাবাহিক পারফরম্যান্সকে গুরুত্ব দিন।
এক পর্যায়ে আপনি সফলতার পথে এক ধাপ এগিয়ে যাবেন।
ধন্যবাদ
SHOHEL RANA
বিঃদ্রঃ- আমার লেখা যাদের পছন্দ নয় তারা আমাকে এড়িয়ে চলুন।

ভালো (TA) টিএ আর (FA) এফএ এনালাইসিস জানার পরও সফল না হবার কারন?

  TIPS আপনে ভাল (TA) টিএ আর (FA) এফএ এনালাইসিস জানেন অথচ সফল হতে পারছেন না। কারন কি? ★ আপনে পাবলিক সেন্টিমেন্ট বুঝেন না-এটা আপনের সফলতার বড় ...